Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

দুবাইয়ে যানজট কমানোর বুদ্ধি দিলেই ১৬ লাখ টাকার বৃত্তি

📅 15 March 2025, 05:56 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
দুবাইয়ে যানজট কমানোর বুদ্ধি দিলেই ১৬ লাখ টাকার বৃত্তি
আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক-মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ করা ক্রমশ জটিল হয়ে উঠছে। এমন অবস্থায় যানজট কমানোর বুদ্ধি দিলেই প্রায় সাড়ে ১৬ লাখ টাকা পর্যন্ত বৃত্তি দেয়া হচ্ছে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম জিও টিভি এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, যানযট নিরসন ও সড়কে চলাচল নির্বিঘ্ন ও গতিশীল করতে যারা কার্যকর আইডিয়া দেবেন তাদের ৫০ হাজার দিরহামের বৃত্তি দেওয়া হবে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৬ লাখ ৫২ হাজার ৬২৫ টাকা। এই বৃত্তি দিচ্ছে দুবাইয়ের কমিউনিটি উন্নয়ন কর্তৃপক্ষ। বৃত্তির জন্য আবেদনকারীদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে এবং অবশ্যই আমিরাতের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক হতে হবে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]