Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

অস্ত্র মামলায় ১৭ বছরের সাজা থেকে খালাস পেলেন বাবর

📅 19 March 2025, 03:54 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
অস্ত্র মামলায় ১৭ বছরের সাজা থেকে খালাস পেলেন বাবর
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  এক-এগারোর সময় বাসা থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযোগে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে দায়ের করা মামলায় ১৭ বছরের দণ্ড থেকে তাকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৯ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২৮ মে লুৎফুজ্জামান বাবরের গুলশানের বাসার শোয়ার ঘর থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করার অভিযোগে একই বছরের ৩ জুন রাজধানীর গুলশান থানায় এ মামলা হয়। বিচার শেষে একই বছরের ৩০ অক্টোবর ঢাকার মহানগর নয় নম্বর বিশেষ ট্রাইব্যুনাল আদালত বাবরকে ১৭ বছরের কারাদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে তিনি ২০০৭ সালেই হাইকোর্টে আপিল করেন। লুৎফুজ্জামান বাবর ২০০৭ সালের ২৮ মে আটক হয়ে প্রায় ১৭ বছর কারাবন্দি ছিলেন। এ সময় বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর লুৎফুজ্জামান বাবর সেসব মামলা থেকে খালাস ও জামিন পান। এরপর চলতি বছরের ১৬ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এই মামলার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত ছিল।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]