সূর্যোদয়ের মত পৃথিবীর বুকে, কত জীবজন্তু,বৃক্ষ, লতা,গুল্ম কীট পতঙ্গের আগমন ঘটে।
শুধু জন্মের পরে মানবেরা রঙিন স্বপ্ন নিয়ে, জীবন যাত্রা শুরু করে ।
লীলা খেলা কৈশোরেতে, প্রেম খেলা যৌবনেতে, টাকার দম্ভ, রূপের দম্ভ, এইটুকুই মনে রাখে।
হায়রে মানবজাতি---! শুধু আজ আছে, কাল নেই কালের কাছে, বোঝেনা সে বোঝেনা, ক্ষমতার দম্ভে।
তবে, বুঝিবে সে বুঝিবে, আজ নয় কাল--- জীবন সায়াহ্নে।
গৌরীশ দাস কাছাড়, আসাম (ভারত)