Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শনিবার, 10 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

শুরু হলো চার দিনের বিনিয়োগ সম্মেলন

📅 07 April 2025, 02:16 PM | 👁️ পঠিত: 13 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
শুরু হলো চার দিনের বিনিয়োগ সম্মেলন
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে পুরনো ধারণা ভাঙতে, শুরু হলো চার দিনের বিনিয়োগ সম্মেলন। এই বিনিয়োগ সম্মেলনে ৪০ দেশের ছয় শতাধিক বিনিয়োগকারীরা থাকছেন। একইসাথে থাকছে দেশ-বিদেশের তরুণ উদ্যোক্তারা। সোমবার (৭ এপ্রিল) সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শুরু হয় প্লেনারি সেশন। সেখানে আলোচনা হচ্ছে, বিনিয়োগ পরিবেশ, সহায়ক অবকাঠামো, বিনিয়োগ সুরক্ষা আইন নিয়ে। তরুণ উদ্যোক্তাদের চিন্তাধারা ও তাদের কাজ নিয়ে কথা হবে দুপুরে। ৪ দিনের সম্মেলনে আজ স্টার্টআপ, কাল নেটওয়ার্কিং ও ম্যাচমেকিং এবং বুধবার ইনভেস্টমেন্ট সামিট অনুষ্ঠিত হবে। চলতি অধিবেশনে, বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, কোম্পানির ট্রেড লাইসেন্স করার পদ্ধতি সহজ করার উদ্যোগ নেয়া হয়েছে। বিনিয়োগ পরিবেশ সহজ করতে কাজ চলছে। দেশি-বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ স্থাপনের কাজ করছে সরকার। বিনিয়োগ সম্মেলনে অতিথি হিসেবে থাকবেন যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য ব্যারোনেস রোজি উইন্টারটন, বহুজাতিক কোম্পানি স্যামসাংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাং-জু লি, কাপড়ের ব্র্যান্ড জিওর্ডানো ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কলিন মেলভিল কেনেডি কারি। এ ছাড়া এক্সিলারেট এনার্জির প্রেসিডেন্ট ও পাকিস্তানের দাউদ গ্রুপের ভাইস প্রেসিডেন্টের সম্মেলনে অংশ নেয়ার কথা রয়েছে। এসব ব্যক্তির পাশাপাশি আরও কিছু প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বিনিয়োগ সম্মেলনে যোগ দেয়ার কথা রয়েছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]