দেলোয়ার হোসেন দিলু
আমার গায়ের সবুজ ছবি কোয়াশা ছড়ায় ভোরের রবি সুর্যের আলো ফোটায় ফোটায় শিশির কণা হাসে ভোরের দুর্বা ঘাসে।
কচি পাতায় লাগছে হাওয়া এ যেন আজ নিত্য পাওয়া ডালে ডালে ফুল কলি রা ছড়ায় ফুলেন ঘ্রাণ, প্রকৃতি আজ সুভাস ছড়ায় আল্লাহ মেহের বান ।
রাখাল বাজায় বাশেঁর বাশি বনে বনে ফুলের হাসি ফসল ফলায় গায়ের চাষী স্নিগ্ধ তাহার প্রাণ দোয়েল শ্যামা রোজ বিকেলে গায় যে সুখের গান ।
নায়ের মাঝি যাচ্ছে ভুলে রঙিন নায়ের বাদাম তুলে মিষ্টি সুরের ভাইটালী গান জুরায় মনোপ্রাণ । বহে চলা ছোট্র নদী শোনায় কলতান ।
মাঠে-ঘাটে সবুজ ধানে দোলায় বাতাস প্রাণের টানে নতুন ধানের গন্ধে মাতাল কবির মনোপ্রাণ কচি ধানের সুবাস ছড়ায় আকুল করা ঘ্রাণ ।