-দেলোয়ার হোসেন দিলু-
স্বপ্ন তরী তীর পেলনা আবার গেল ভেসে, ভাল লাগেনা স্বপ্ন দেখা তোমায় ভালবেসে ! মাথার ভেতর স্বপ্ন নিয়া যাকে ভালবাসি, নষ্ট কিছু কষ্ট দিয়া গলায় পরায় ফাঁসি !
হাই হ্যালো ডিটিং সিটিং নষ্টালিজায় টাটা, স্বপ্ন দেখার গোলাপ কলির ছিল যে বিঁশকাঁটা! আজকালের ভালবাসায় অর্থ সবার মূল , না থাকিলে ফটকা ফোঁটে থাকলে গোলাপ ফুল !
মন মেজাজ বোঝেনা কেউ খোঁজে বাহির স্বাদ, থাকলে কাছে চান্দের আলো ভেঙে দেবে বাঁধ ! প্রেম পিড়িত সবই বুঝলা বুঝলা না তার মন , রকম ফেরের ভালবাসা ঠিকবে কতক্ষণ !
আওলা প্রেমের বাও লাগালা নিলানা তার মাপ, চার ঠোঁঠের আদান প্রদান শেষেই পরিতাপ ! ইসকে মজে ফাইসো না কেউ নারী কিংবা নর, ঠুনকো কথায় যাবে ভেঙে স্বপ্ন সুখের ঘর !
লাল গোলাপের ভালবাসায় পড়রা গেছি ইসক্ তোমার ভালবাসা গো রাই ভীষন রকম রিসক্ !!