Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

২২৭ রানে অলআউট জিম্বাবুয়ে, জবাবে ভালো শুরু বাংলাদেশের

📅 29 April 2025, 02:47 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
২২৭ রানে অলআউট জিম্বাবুয়ে, জবাবে ভালো শুরু বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক:   দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে ২২৭ রানে অলআউট করেছে বাংলাদেশ। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে প্রথম বলেই মুজারাবানি আউট হলে ভেঙে পড়ে সফরকারীদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৭৬ রান। চট্টগ্রামে ৬ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। এর আগে ক্যারিয়ারে ১৬তম বারের মতো ৫ উইকেট নিলেন এই স্পিনার। গতকাল উদ্বোধনী জুটিতে ৪১ রান যোগ করেন দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারান। ২১ রানে ব্রায়ানকে ফিরিয়ে অভিষেক টেস্টেই নিজের প্রথম উইকেট তুলে নেন তানজিম সাকিব। আরেক ওপেনার বেন কারানকে ফেরান তাইজুল ইসলাম। দলীয় ৭২ রানে দুই উইকেট হারায় জিম্বাবুয়ে। চাপ সামলে স্বাগতিকদের পাল্টা জবাব দিতে থাকেন নিক ওয়েলচ ও শন উইলিয়ামস। দুজনেই তুলে নেন হাফ-সেঞ্চুরি। কিন্তু ১৭৭ রানে দুই উইকেট থেকে ২১৭ রানেই হারায় ৯ উইকেট—৪০ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে মুখ থুবড়ে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। তাইজুল নেন ৬টি এবং নাঈম হাসান ও তানজিম সাকিব নেন দুটি করে উইকেট।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]