Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 11 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

রাবি রেজিস্ট্রারের বাসভবনে ককটেল বিস্ফোরণ...

📅 01 May 2025, 03:24 PM | 👁️ পঠিত: 14 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
রাবি রেজিস্ট্রারের বাসভবনে ককটেল বিস্ফোরণ...
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ইফতিখারুল আলম মাসউদের বাসভবনে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকালে রাবি উপাচার্যের বাসভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ককটেল বিস্ফোরণ ও হামলার সাথে জড়িতদের আগামী ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন তারা। কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর সাবেক সমন্বয়ক মেহেদী বলেন, মাসউদ স্যার জুলাই আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) নির্বাচনে তিনি একজন প্রার্থী। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নিয়ে যখন আমরা জোর দাবি জানিয়ে আসছি তখনই এরকম একটা হামলার ঘটনা ঘটে। এ সময় সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে তাদের উদ্বেগের কথা জানান। পাশাপাশি দোষীদের শাস্তি নিশ্চিত না হলে কঠোর কর্মসূচির কথাও বলেন তারা। এর আগে, গতকাল বুধবার গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদের বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]

Supply House - 01624624624