Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

আবার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান

📅 05 May 2025, 03:38 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
আবার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  ১২০ কিলোমিটার পাল্লার ‘ফাতাহ’ সিরিজের ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। সোমবার (৫ মে) ক্ষেপণাস্ত্রটির পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতর আইএসপিআর। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, আইএসপিআর জানিয়েছে, এই উৎক্ষেপণের লক্ষ্য ছিল সৈন্যদের অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করা এবং ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন সিস্টেম ও নির্ভুলতাসহ গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করা। সেনাবাহিনীর মিডিয়া শাখা আরও জানিয়েছে, প্রশিক্ষণমূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণটি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি পাকিস্তানের কৌশলগত সংস্থাগুলোর কর্মকর্তা, বিজ্ঞানী এবং প্রকৌশলীরা প্রত্যক্ষ করেছেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]