Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

জামালগঞ্জে  ২৬৪ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ 

📅 05 May 2025, 03:57 PM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
জামালগঞ্জে  ২৬৪ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ 
সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের জামালগঞ্জ থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। গতকাল রবিবার (৪ মে) ভোর সাড়ে ৪টার দিকে জামালগঞ্জ থানার সাচনা বাজার ইউনিয়নের দুর্লভপুর গ্রামসংলগ্ন রক্তি নদীতে নৌকাযোগে এ অভিযান পরিচালিত হয়।   জানা যায়,  গ্রেফতার হওয়া তিন মাদক কারবারি সকলেই জামালগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা। তারা হলেন, মো. সাকিবুর (৩০), মো. জুনেল মিয়া (৩২) ও মো. সাজমুল (২৪)। তাদের কাছ থেকে ভারতীয় এসি ব্ল্যাক ব্র্যান্ডের মোট ২৬৪ বোতল মদ উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন জামালগঞ্জ থানার এসআই পঙ্কজ ঘোষ। অভিযানে অংশগ্রহণকারী অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন এএসআই রাজীব কুমার দে ও আরও কয়েকজন পুলিশ সদস্য। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]