Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

সুনামগঞ্জের  শান্তিগঞ্জ অগ্নিকান্ডে ৫ পরিবার নিঃস্ব হয়ে মানবেতর দিন পার করছে

📅 06 May 2025, 02:53 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সুনামগঞ্জের  শান্তিগঞ্জ অগ্নিকান্ডে ৫ পরিবার নিঃস্ব হয়ে মানবেতর দিন পার করছে
সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের  শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের পাইকাপন গ্রামের ফুলবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৫ পবিবার ও বসতঘর পুরোপুরি পুরে ছাঁই হয়ে যায়। এদিকে মাথাগোঁজার ঠাঁই হারিয়ে মানবেতর দিন পার করছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।   স্থানীয়দের কাছ থেকে জানা যায় , সোমবার (৫ মে) রাত আড়াইটায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক বাল্ব বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্তরা। তবে স্থানীয়রা আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, পাইকাপন ফুলবাড়ির দুলাল মিয়া, নাহেন মিয়া, কাহেন মিয়া, তুকাজ মিয়া ও সাইমুদ্দিন। অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। দুলাল মিয়ার ঘর থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত নাহেন মিয়া। তিনি বলেন, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক বাল্ব বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন দ্রুত দুলালের ঘর থেকে আমাদের ঘরে আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। নিমিষেই আমাদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। কোনোকিছুই অবশিষ্ট নেই। ক্ষতিগ্রস্ত দুলাল মিয়া জানান, আগুনে আমাদের সবকিছু পুড়িয়ে দিয়েছে। পরনের কাপড় ছাড়া কিছুই অবশিষ্ট নেই।   বৈশাখ মাসে কষ্টে তোলা ধানও পুড়ে ক্ষতি হয়েছে। আসবাবপত্র, পরিধানের কাপড়, নগদ অর্থ, বাড়ির দলিলপত্র, এনআইডি, জন্মনিবন্ধনসহ গুরুত্বপূর্ণ নথি পুরোপুরি ভস্মিভূত হয়েছে। সব হারিয়ে এখন প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছি। ক্ষতিগ্রস্তরা বলেন-আমাদের সহায়তা প্রয়োজন।   এ বিষয়ে শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বানী চৌধুরী জানান, ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার পাঠানো হয়েছে। উপজেলা প্রশাসন থেকে সব ধরনের সহযোগিতার উদ্যোগ নেয়া হবে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]