Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের নিন্দা

📅 08 May 2025, 10:56 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের নিন্দা
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধিন শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য কুদ্দুস মিয়ার নামে আওয়ামীলীগ পরিবারের সদস্যদের দেওয়া মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল হক মাছুম, সদস্য সচিব সোলেমান খাঁ ও সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সালাম আজাদ।   বুধবার (৭ মে) এক বিজ্ঞপ্তিতে উদ্বেগ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, কুদ্দুস মিয়া দলের দুর্দিনে রাজপথের অন্যতম সৈনিক। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তাকে হামলা মামলা সহ বিভিন্ন ভাবে নির্যাতন করা হয়েছে। ফ্যাসিবাদী আমলে নির্যাতিত কুদ্দুসের নামে আজ ফ্যাসিবাদ মুক্ত দেশে ফ্যাসিবাদের দোসর কতৃক মিথ্যা মামলা দায়ের সুগভীর ষড়যন্ত্রের অংশ। অবিলম্বে কুদ্দুস মিয়ার উপর থেকে মিথ্যা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি অন্যতায় স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে।-বিজ্ঞপ্তি
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]