Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

বিয়ানীবাজার উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের বর্ধিত সভা অনুষ্ঠিত 

📅 09 May 2025, 08:04 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বিয়ানীবাজার উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের বর্ধিত সভা অনুষ্ঠিত 
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৮মে) বিকালে বিয়ানীবাজার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়েখ আতিকুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক কাসিমী ও সহ সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান এর যৌথ সঞ্চালনায় সভায় উপজেলার সকল ইউনিয়নের সাংগঠনিক রিপোর্ট পেশ করা হয়। সভায় জমিয়তের কার্যক্রম বেগবান করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও সার্কুলার প্রদান করা হয়। এবং আগামী স্থানীয় ও জাতীয় নির্বাচনের চুড়ান্ত প্রস্তুতি গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন সিলেট জেলা দক্ষিণ জমিয়তের সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল খালিক।
সভায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা আব্দুল আউয়াল নাগপুরী,মাওলানা আশরাফ ফারুক,পৌর জমিয়তের সভাপতি মাওলানা মুজিবুর রহমান,উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন,সাংগঠনিক সম্পাদক হা, ফরহাদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক শরীফুল হাসান, অর্থ সম্পাদক মাওলানা মুহিউদ্দীন মাসুম, যুব বিষয়ক সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ,প্রচার সম্পাদক সাহেদ আহমদ,দফতর সম্পাদক হাফিজ দিলাওয়ার হুসাইন, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ,ইউরোপ জমিয়তের সহ সাহিত্য সম্পাদক হাবিবুর রহমান,সৌদি আরব জমিয়ত নেতা মাওলানা আয়নুল হক,আরব আমিরাত জমিয়ত নেতা মাওলানা দেলওয়ার হুসাইন সহ সকল ইউনিয়নের জমিয়ত সভাপতি,সাধারণ সম্পাদক,সাংগঠনিক সম্পাদক সহ যুব জমিয়ত  ও ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]