Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শনিবার, 10 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

মির্জা ফখরুলের নামে ভুয়া আইডি খুলে প্রতারণার অভিযোগ

📅 26 May 2025, 02:09 PM | 👁️ পঠিত: 16 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
মির্জা ফখরুলের নামে ভুয়া আইডি খুলে প্রতারণার অভিযোগ
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণার অভিযোগে গ্রেফতার দু’জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ মে) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, কিছুদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার ছোট ভাই মির্জা ফয়সাল আমিনের নামে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি খোলা হয়। পরে সেই আইডিগুলো থেকে বিভিন্ন ব্যক্তিকে বিএনপির কমিটিতে পদ ও মনোনয়ন পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে টাকাও দাবি করা হয়। এ বিষয়ে বিএনপির কয়েক নেতা অভিযোগ করলে তদন্তে নামে পুলিশ। পরে জড়িত থাকার প্রমাণাদি সাপেক্ষে শাকিল আহমেদ নামে একজনকে নীলফামারীর ডিমলা থেকে এবং হায়দার রহমান জয় নামে একজনকে টাঙ্গাইল থেকে আটক করা হয়। পরে আদালতে তোলা হলে তাদের রিমান্ড মঞ্জুর করা হয়। এ সময়, ঘটনার সাথে আরোও কোনো ব্যক্তি বা চক্র জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় পুলিশ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]