Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

সিলেট মহানগর যুব জমিয়তের ৪১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা

📅 31 May 2025, 04:31 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিলেট মহানগর যুব জমিয়তের ৪১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সহযোগি সংগঠন ‘যুব জমিয়ত বাংলাদেশ’ সিলেট মহানগর শাখার  কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে৷
২৯ মে বৃহস্পতিবার নগরীর বারুতখানাস্থ একটি কনফারেন্স হলে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে যুব জমিয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সাংগঠনিক থানা ও ওয়ার্ড প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সংগঠনের বিদায়ী সভাপতি মাওলানা কবীর আহমদ এর সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে প্রধান অথিতির বক্তব্য রাখেন যুব জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক ।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন যুব জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল।
কাউন্সিল অধিবেশনে ৩ বছর মেয়াদী আগামি ২০২৫-২০২৮ সেশনের জন্য মাওলানা আসআদ উদ্দীনকেকে সভাপতি, আব্দুল করিম দিলদারকে সাধারণ সম্পাদক,সিরাজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক ও নোমান বিন আফসার কে প্রচার সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট যুব জমিয়ত বাংলাদেশ’ সিলেট মহানগর শাখার প্যানেল প্রস্তাব উপস্থাপন করেন যুব জমিয়ত বাংলাদেশ সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগীয় মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
কাউন্সিলরগণের মতামত চাইলে সকলে হাত তুলে কণ্ঠভোটে প্রস্তাবিত কমিটির প্রতি সমর্থন ও অনুমোদন করেন।
৪১ সদস্য বিশিষ্ট যুব জমিয়তের নতুন কমিটিতে অন্যান্য দায়িত্বশীলগণ যারা নির্বাচিত হয়েছেন,সিনিয়র সহ-সভাপতি-এম বেলাল আহমেদ চৌধুরী, সহ-সভাপতি আজফল হোসাইন খান, সহ-সভাপতি-আবু সুফিয়ান, সহ-সভাপতি-ফায়জুল হাসান খান, সহ-সভাপতি-মুজাহিদুল ইসলাম,সহসভাপতি হাফিজ শাহিদ হাতিমী,সভাপতি আব্দুল হাসিব ,সহসভাপতি মাওলানা এনামুল হক,যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ কুরাইশী,সহসাধারণ সম্পাদক আফতাব উদ্দীন খান,সহসাধারণ সম্পাদক হায়দার আলী,সহসাধারণ সম্পাদক আশরাফ হোসাইন ফুয়াদি,সহসাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,সহসাধারণ সম্পাদক সায়েম আহমেদ,সহসাংগঠনিক সম্পাদক রেজওয়ান আহমদ চৌধুরী,সহসাংগঠনিক সম্পাদক খলিল উল্লাহ মাহবুব,সহসাংগঠনিক সম্পাদক এম বশির আলী,
প্রচার সম্পাদক মুফতি নোমান সালেহ,সহ-প্রচার সম্পাদক সৈয়দ ইয়াকুব,অর্থ সম্পাদক এম ফয়সল আহমদ,সহ অর্থ মুফতি মারুফ আহমদ,প্রশিক্ষণ সম্পাদক তোফায়েল আহমদ কামরান,সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কামরুজ্জামান,সাহিত্য সম্পাদক হাফিজ জুবায়ের আহমদ,তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা ইমাম উদ্দীন,পাঠাগার সম্পাদক আব্দুল কাইয়ুম মামুন,সমাজ কল্যাণ সম্পাদক দিলদার হোসেন,শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক কামরুল ইসলাম,সহ হাবিবুর রহমান,দপ্তর সম্পাদক আব্দুল কাদির,সদস্য হাফিজ ফাহিম আহমেদ,ফখরুল ইসলাম ইমরান,জিয়া উদ্দীন, দেলওয়ার হোসেন, আব্দুস সামাদ,ফজলুল করীম,লায়েক আহমেদ
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]