Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে

📅 01 June 2025, 01:58 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  জুলাই-আগস্ট গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। বাকি দুইজন আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। রোববার (১ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ দাখিল করা হয়। এতে শেহ হাসিনাকে গণহত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়। অভিযোগ দাখিলের শুনানি ট্রাইব্যুনালের ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হয়। চার্জ দাখিলের পর শুনানি করেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি আদালতকে বলেন, এ বিচার অতীতের প্রতিশোধ নয়, এটি ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। এই আদালত এমন একটি সময়ের সাক্ষ্য বহন করছে, যা ইতিহাসে দলিল হয়ে থাকবে। আমরা চাই এ বিচার নিরপেক্ষ, প্রমাণ নির্ভর ও ন্যায়ভিত্তিক হোক। এদিকে তাজুল ইসলাম জানিয়েছেন, অভিযোগের সপক্ষে আদালতে বেশকিছু সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করবে প্রসিকিউশন। এর মধ্যে রয়েছে, প্রত্যক্ষদর্শী ও জীবিত ভিকটিমদের সাক্ষ্য ধারণকৃত ভিডিও ফুটেজ, ড্রোন এবং সিসিটিভি ফুটেজ, আসামিদের মধ্যে কথপোকথনের অডিও কল রেকর্ড, ডিজিটাল এভিডেন্সের ফরেনসিক রিপোর্ট, আসামিদের স্বিকারোক্তিমূলক জবানবন্দি, গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্য ছবি এবং ফুটেজ, জাতীয় ও আন্তর্জাতিক মাধ্যমে প্রকাশিত ও প্রচারিত তথ্যচিত্র।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]