Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে বাংলাদেশে পা রাখলেন হামজা চৌধুরী

📅 02 June 2025, 03:46 PM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে বাংলাদেশে পা রাখলেন হামজা চৌধুরী
স্পোর্টস ডেস্ক:  এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে বাংলাদেশে পা রাখলেন হামজা চৌধুরী। আজ সোমবার (২ জুন) সকাল পৌনে এগারোটায় লন্ডন থেকে ঢাকায় পৌঁছান তিনি। এ সময় হামজার সঙ্গে উপস্থিত ছিলেন তার বাবা-মা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলারকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান বাফুফের তিন নির্বাহী সদস্য। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে টিম হোটেলের উদ্দেশ্যে রওনা দেন হামজা। হোটেলে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করার কথা রয়েছে তার। জাতীয় দলের স্প্যানিশ কোচ আজকের অনুশীলন কালকের মতো ক্লোজড ডোর রেখেছে। এর আগে, ২৫ মার্চ ভারতে এশিয়ান কাপ খেলতে বাংলাদেশে এসেছিলেন হামজা।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]