Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 11 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে এলাকাবাসীর হাতে এক বিএসএফ সদস্য আটক করে বিজিবির কাছে সোপর্দ

📅 04 June 2025, 03:24 PM | 👁️ পঠিত: 12 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
চাঁপাইনবাবগঞ্জে এলাকাবাসীর হাতে এক বিএসএফ সদস্য আটক করে বিজিবির কাছে সোপর্দ
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : বাংলাদেশে  অবৈধভাবে  ঢুকে পড়ায় চাঁপাইনবাবগঞ্জের নারায়ণপুরে ভারতীয়  সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস‍্যকে আটক করে বিজিবির কাছে সোপর্দ করেছে এলাকার স্থানীয়রা। বুধবার (৪ মে) সকালে গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছে ৫৩ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল ফাহাদ মাহমুদ রিংকু। তিনি জানান, আটক বিএসএফ সদস্যের নাম শ্রী গনেশ। তিনি ভারতীয় নুরপুর ৭১ বিএসএফ ক্যাম্পের সদস্য। বিজিবি জানায়, এদিন সকালে জহুরপুর সীমান্ত পিলার ১৯ এর সাব পিলার ৫-এর সামনে সাতরশিয়া এলাকায় গরু-ছাগল চরাচ্ছিলো এক রাখাল। এসময় তাকে ধাওয়া করতে গিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে ওই বিএসএফ সদস্য। এসময় তাকে আটক করে বিজিবির কাছে সোপর্দ করে এলাকাবাসী। আটক হওয়া ওই বিএসএফ সদস্যকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে বিজিবি। এ বিষয়ে বিজিবি এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]