Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শনিবার, 10 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

ঢাকা রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ

📅 10 June 2025, 12:58 PM | 👁️ পঠিত: 17 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ঢাকা রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  পবিত্র ঈদুল আজহার ছুটিতে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে মঙ্গলবার (১০ জুন) রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। পাশাপাশি লম্বা ছুটি থাকার কারণে এখনও ঢাকা ছাড়ছেন অনেকে। রাজধানীর কমলাপুরে সকাল থেকেই নিয়মিত বিরতিতে ছেড়ে যাচ্ছে ট্রেন। ঈদের ছুটি আরও কিছুদিন বাকী থাকায় এখনও ঢাকা ছাড়ছেন অনেকে। ঢাকায় ফেরার চেয়ে ঢাকার বাইরে যাবার যাত্রীর সংখ্যাই বেশি দেখা গেছে। তবে চাপ কম থাকায় নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন বলে জানান যাত্রীরা।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]