Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

“ফুটপাত ও রাস্তা দখলমুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে”

📅 14 June 2025, 11:18 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
“ফুটপাত ও রাস্তা দখলমুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে”
সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (১৩ জুন) সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় সিকস'র কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৫ খ্রীষ্টাব্দের ১৯তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভায় ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে আগামী ৩০ জুন সোমবার বেলা ১১.৩০ ঘটিকায় সিলেট সিটি কর্পোরেশন অভিমুখে পদযাত্রা সফলে ও সাংগঠনিক কর্মতৎপরতার উপর ব্যপক আলোচনা করা হয়। সভায় সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার দৃঢ প্রত্যয় ব্যক্ত করা হয়। সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ২৭ জুন শুক্রবার সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ৩০ জুন সোমবারের পদযাত্রা সফলে বিশেষ প্রস্তুতি সভার উদ্যোগ করা হয়। সভায় ২০ জুন শুক্রবার বিকাল ৩.০০ ঘটিকায় ঈদুল আজহা পরবর্তী ঈদ পুনর্মিলনী এবং সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটি, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় কমিটি, সিলেট জেলা কমিটি, সিলেট মহানগর কমিটি, মৌলভীবাজার জেলা আহবায়ক কমিটি ও হবিগঞ্জ জেলা আহবায়ক কমিটির প্রস্তাবিত কমিটির নাম ঘোষণার উদ্যোগ গ্রহণ করা হয়। জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস'র অন্যতম সদস্য মোঃ তাজ উদ্দীনের পরিচালনায় সাপ্তাহিক সভায় স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস'র সিলেট মহানগর কমিটির প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ। সাংগঠনিক কর্মতৎপরতার উপর গুরুত্বারোপ প্রদর্শন করে বক্তব্য রাখেন সিকস'র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সিবিযুকস'র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সহ-সভাপতি মোঃ আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব। সাংগঠনিক অবস্থান থেকে বক্তব্য রাখেন সিবিযুকস'র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সহ-প্রচার সম্পাদক শাহীন আহমেদ, ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সিলেট জেলা কমিটির সহ-সভাপতি তোফায়েল আহমদ, সহ-সাধারণ সম্পাদক পিযোষ মোদক, সহ-প্রচার সম্পাদক মোঃ সুহেল মিয়া, সহ-প্রচার সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সিলেট মহানগর কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সংস্থাগুলোর নেতৃবৃন্দদের মধ্য থেকে  কবি কামাল আহমদ, মোঃ শাহজাহান মাস্টার, বিজিত চন্দ, মোঃ মকবুল চৌধুরী, মোঃ ইউসুফ, কামরুজ্জামান চৌধুরী জাবেদ, সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, কালিপদ সূত্রধর, মোঃ জহিরুল হক জাকির, মোঃ শুয়াইব আহমদ, মোঃ ইয়াকুব, মোঃ নুর হোসেন, দিপু মালাকার, মোঃ রাসেল আহমদ, সাগর দে, নীলমনি কান্ত চন্দ, জামাল আহমদ, মোঃ কাউছার আহমদ, মোঃ জামাল আহমদ, মোহাম্মদ মাহফুজুর রহমান, হাফিজ মোঃ আব্দুল কুদ্দুস ও তরুণ রায়।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]