Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 11 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

ইশরাকের শপথের দাবিতে ঢাকা আজও নগর ভবনে বিক্ষোভ

📅 17 June 2025, 03:07 PM | 👁️ পঠিত: 13 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ইশরাকের শপথের দাবিতে ঢাকা আজও নগর ভবনে বিক্ষোভ
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে আজও অবস্থান কর্মসূচি পালন করছে ডিএসসিসির কর্মচারী ইউনিয়নের কর্মচারীদের একাংশ ও তার সমর্থকরা। মঙ্গলবার (১৭ জুন) সকাল থেকেই নগর ভবনের মূল ফটকের সামনে ও ভবনের ভেতরে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। অন্দোলনকারীরা বলছেন, দুই দফায় কোর্ট রায় দেওয়া স্বত্বেও ইশরাক হোসেনকে শপথ নিতে দেয়া হচ্ছে না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার স্বেচ্ছাচারিতার কারণে তিনি শপথ নিতে পারছেন না বলে অভিযোগ তাদের।
এদিকে, আজও বন্ধ রয়েছে নগর ভবনের সকল কার্যক্রম। এদিকে আজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭০টি ওয়ার্ডের সচিবদের সাথে ডেঙ্গু নিধন কর্মসূচি নিয়ে মত বিনিময় সভা করবেন, ইশরাক হোসেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]

Supply House - 01624624624