Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

সিলেট নগরি থেকে শিশু রায়হান নিখোঁজ

📅 17 June 2025, 06:11 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিলেট নগরি থেকে শিশু রায়হান নিখোঁজ
সিলেট নগরির সোবহানীঘাট এলাকা থেকে ১২ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। তার নাম রায়হান, সে মানসিক ভারসাম্যহীন মিঠু মিয়ার ছেলে। তার গ্রামের বাড়ি জামালপুর জেলার  শরিষাবাড়ী থানার কামরাবাজ গ্রামে। বর্তমানে রায়হান তার দাদি বেবি বেগমের সাথে সিলেট সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডের সোবহানীঘাট এলাকার ৬ নং বাসায় বসবাস করে আসছে। রায়হান নিখোঁজের ঘটনায় তার দাদি বেবি বেগম সিলেট কোতয়ালী থানায় সাধারণ ডায়েরী করেছেন। সাধারণ ডায়েরীতে তিনি উল্লেখ করেন, রায়হান দীর্ঘদিন যাবত সোবহানীঘাট কাঁচাবাজারস্থ চান মিয়ার হোটেলে কাজ করে। সে প্রতিদিনের ন্যায় গত ১৪/০৬/২০২৫ইং তারিখ ভোরে তার কর্মস্থল হোটেলে যায়। সকাল ১০ টায় হোটেলের ম্যানেজার ফোনে জানায় ভোর ৭ টায় সকালের নাস্তা  খাওয়াা শেষে কাউকে কোন কিছু না বলে রায়হান হোটেল থেকে বেরিয়ে গিয়ে আর ফিরে আসেনি। নিখোঁজের সময় রায়হানের গায়ে ছিলো কালো গ্যাঞ্জি এবং কানো প্যান্ট, উচ্চতা অনুমান ৪ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামলা,মুখমন্ডল গোলাকার। যদি কোনো স্ব-হৃদয়বান ব্যক্তি রায়হানের সন্ধান পান, তাহলে ০১৭৯-৪০২৪৮৫৩ নং মোবাইল নাম্বারে যোগাযোগের জন্য আহবান জানানো হয়েছে। প্রেস- বিজ্ঞপ্তি
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]