Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

ট্রাম্পকে ‘বিশেষ বার্তা’ সংবলিত জার্সি উপহার রোনালদোর

📅 18 June 2025, 03:11 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ট্রাম্পকে ‘বিশেষ বার্তা’ সংবলিত জার্সি উপহার রোনালদোর
স্পোর্টস ডেস্ক:   যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘বিশেষ বার্তা‘ সংবলিত একটি জার্সি উপহার দিয়েছেন পর্তুগাল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। চলতি সপ্তাহে জি–৭ সম্মেলনে অংশগ্রহণ করতে ডোনাল্ড ট্রাম্প কানাডার ক্যালগেরি শহরে পৌঁছালে ট্রাম্পের হাতে এ উপহার তুলে দেয়া হয়। মার্কিন প্রেসিডেন্টের হাতে জার্সি তুলে দেন সাবেক পর্তুগিজ প্রধানমন্ত্রী ও বর্তমানে ইউরোপিয়ান কাউন্সিল প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা। সেখানে লিখা ছিল, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য উপহার, শান্তির জন্য খেলছি, সিআর সেভেন।’
বার্তাটি শুনে রোনালদোকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার আখ্যা দেন ট্রাম্প।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]