Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শনিবার, 10 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

খুঁটিতে বেঁধে প্রধান শিক্ষককে মারধর

📅 30 June 2025, 03:37 PM | 👁️ পঠিত: 13 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
খুঁটিতে বেঁধে প্রধান শিক্ষককে মারধর
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  জমি সংক্রান্ত বিরোধের জেরে চট্টগ্রামের সাতকানিয়ায় আবদুর রহমান নামে হাই স্কুলের এক প্রধান শিক্ষককে জনসম্মুখে বেঁধে রেখে হেনস্তা ও মারধরের অভিযোগ উঠেছে। সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ভুক্তভোগী আবদুর রহমান বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ভাগ্যকুল কদুখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বুচির পাড়ার বাসিন্দা।
আবদুর রহমান জানান, ঘটনাটি গত শুক্রবার (২৭ জুন) বিকেলের। স্থানীয় শামসুল ইসলামের সাথে জমি নিয়ে বিরোধ ছিল তার। ঘটনার দিন আলোচনার জন্য তাকে ডেকে নিয়ে যায় শামসুল। পরে একটি সাদা স্ট্যাম্পে তার সই নিতে চায় তারা। রাজি না হওয়ায় শামসুলের লোকজন প্রকাশ্যে তাকে হেনস্তা করে। এ বিষয়ে এরইমধ্যে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]