Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

গণঅভ্যুত্থানের শহীদ-আহত পরিবারের জন্য বিএনপির বিশেষ আয়োজন

📅 01 July 2025, 01:21 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
গণঅভ্যুত্থানের শহীদ-আহত পরিবারের জন্য বিএনপির বিশেষ আয়োজন
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকে স্মরণ করে শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে শহীদ ও আহত পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি। আজ মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৩টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’-এ অনুষ্ঠান শুরু হবে।
বিগত ১৬ বছরের আন্দোলনে গুম-খুনের শিকার পরিবার এবং জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা যোগ দেবেন অনুষ্ঠানে।
সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের অংশগ্রহণে ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতৃবৃন্দ জানান, দ্রুত বিচার ও সংস্কার শেষে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। অটুট রাখতে হবে ফ্যাসিবাদবিরোধী ঐক্য।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]