Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

📅 05 July 2025, 03:07 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক:  তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সিরিজ হার ঠেকাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই মেহেদী হাসান মিরাজের দলের। শনিবার (৫ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ৩টায় কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল। বাংলাদেশ দলে ২টি পরিবর্তন এসেছে। দলে ফিরেছেন হাসান মাহমুদ ও শামীম পাটোয়ারী।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ। শ্রীলঙ্কা একাদশ: চরিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, জেনিথ লিয়ানাগে, দুনিথ ওয়েললাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থেকশানা, দুশমান্থা চামেরা ও অসিথা ফার্নান্দো।
উল্লেখ্য, প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৭৭ রানে হারিয়ে সিরিজে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]