হাতের রেখা মুছবেনা যখন
কেনো তুমি অহেতুক আমরণ শুধু --- ভালো কিছুর আশাতে, মজে রইলে অকারণ।
সময় কাহারো ভালো, খারাপ না যায় চিরদিন, যতই --- মাথা ঠেকাও না কেন, যা হবার তা, চিরন্তন।
তবু কেন অকারণ, ভাবাবেগে বিচরণ আজীবন, পূর্বপুরুষের বচন--- কপালের লিখন না যায় খণ্ডন।
গৌরীশ দাস কাছাড়,আসাম,(ভারত)