Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 11 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

গোপালগঞ্জে হামলা-সংঘর্ষের ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

📅 17 July 2025, 03:42 PM | 👁️ পঠিত: 13 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
গোপালগঞ্জে হামলা-সংঘর্ষের ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে ঘিরে সহিংসতার ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণিকে কমিটির প্রধান করা হয়েছে। এছাড়া, অপর দুইজন হলেন জনপ্রশাসন ও আইন ও বিচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠা, জনশৃঙ্খলা রক্ষায় বদ্ধ পরিকর। যেকোনো অবৈধ কর্মকাণ্ড, সহিংসতা ও মৃত্যুর জন্য দায়ীদের আইন অনুযায়ী জবাবদিহির আওতায় আনা হবে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]