Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 11 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

রংপুরে ফিলিং স্টেশনে বিস্ফোরণে একজনের মৃত্যু

📅 19 July 2025, 02:28 PM | 👁️ পঠিত: 15 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
রংপুরে ফিলিং স্টেশনে বিস্ফোরণে একজনের মৃত্যু
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  রংপুরে ফিলিং স্টেশনে সংস্কার কাজের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে, একজন নিহত ও আহত হয়েছেন অন্তত ১২ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের বেশকিছু স্থাপনা। শনিবার (১৯ জুলাই) দুপুরে নগরীর সিও এলপিজি গ্যাস পাম্পে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পাম্পটিতে বেশকিছু দিন ধরেই সংস্কার কাজ চলছিল। গ্যাস মজুত রাখা ট্যাংক পরীক্ষার সময় হঠাৎ ঘটে বিস্ফোরণ। বিকট বিস্ফোরণে উড়ে যায় পাম্প। আগুন ধরে যায় পাশে থাকা অন্তত তিনটি গাড়িতে। ক্ষতিগ্রস্ত হয় আশপাশে থাকা বেশকিছু বাড়িঘর, দোকানপাট ও গাছপালা।
আহতদের হাসপাতালে নেয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। তবে, তার পরিচয় এখনও জানা যায়নি। দু’জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]

Supply House - 01624624624