Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

সাংবাদিক সবুজের পিতৃ বিয়োগ: সিউজা’র শোক

📅 24 July 2025, 03:41 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সাংবাদিক সবুজের পিতৃ বিয়োগ: সিউজা’র শোক
সিলেট জেলা প্রেসক্লাব সদস্য ও সিলেটভিউ২৪ডটকম’র মাল্টিমিডিয়া সিনিয়র ভিডিও জার্নালিস্ট শহিদুল ইসলাম সবুজের বাবা মো. সালেক মিয়া ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটের সময় সিলেট নগরীর আখালিয়া বড়বাড়ি এলাকায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে মো. সালেক মিয়ার বয়স ছিলো ৫৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য আত্মীয় এবং গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর আগে তিনি নানা জটিল রোগে ভুগছিলেন। মরহুমের জানাযার নামাজ আজ বাদ এশা আখালিয়া এলাকার বড়বাড়ি চান্দিয়ালা কলাপড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে। বৃহস্পতিবার (২৩ জুলাই) এক বিবৃতিতে শহিদুল ইসলাম সবুজের বাবার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ, সাধারণ সম্পাদক শাকিলা ববি ও ক্লাব নেতৃবৃন্দ। এক শোক বার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]