Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

কোম্পানীগঞ্জ উপজেলার  SSC,  HSC পরিক্ষায়  ছাত্র ছাত্রীদের  বৃত্তি প্রদান

📅 24 July 2025, 04:39 PM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
কোম্পানীগঞ্জ উপজেলার  SSC,  HSC পরিক্ষায়  ছাত্র ছাত্রীদের  বৃত্তি প্রদান
কোম্পানীগঞ্জ প্রতিনিধি-নির্জন আমিন :কোম্পানীগঞ্জ উপজেলার ২০২২-২০২৩ সালের SSC ,  HSC পরিক্ষায় A+ সহ সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ছাত্র ছাত্রীদের ২৫ হাজার টাকা করে বৃত্তি প্রদান করেন আজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলার অডিটোরিয়াম রুমে। উক্ত অনুষ্ঠান আয়োজন করেন পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউট স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা আফিস। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ বদিউজ্জামান আহমদ (উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, কোম্পানিগঞ্জ, সিলেট), প্রধান অথিতি জনাব আজিজুন্নাহার (উপজেলা নির্বাহি অফিসার, কোম্পানিগঞ্জ, সিলেট) এবং বিশেষ অতিথি জনাব আবু সাইদ মোঃ আব্দুল ওয়াদুদ ( জেলা শিক্ষা অফিসার, সিলেট)। এছাড়াও উক্ত অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। ইমরান আহমদ কারিগরি কলেজ, এম সাইফুর রহমান কলেজ, পাডুরা স্কুল এন্ড কলেজ, ভাটারাই স্কুল এন্ড কলেজ, কলাবাড়ী দাখিল মাদ্রাসা সহ কোম্পানীগঞ্জ উপজেলার সকল স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র ছাত্রীরা বৃত্তি গ্রহন করেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]