Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

 নগরীর আম্বরখানায়  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাকে ছুরিকাঘাত

📅 25 July 2025, 02:19 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
 নগরীর আম্বরখানায়  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাকে ছুরিকাঘাত
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  সিলেট নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) মহানগর কমিটির সংগঠক তৌফিক ওমর তানভীর (২১)-কে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে  আম্বরখানা এলাকায় এ ঘটনা ঘটে। পরে সাথে সাথে  স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানান। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন- ওই তরুণের উরুতে ছুরিকাঘাত করা হয়েছে।  তাৎক্ষণিক  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার শিকার তরুণ আশঙ্কামুক্ত। অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]