ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা বিএনপির বিজয় অর্জন: মঈন খান
📅 06 August 2025, 04:06 PM |
👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণাকে বিএনপির বিজয় অর্জন বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
বুধবার (৬ আগস্ট) দুপুরে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
এসময় মঈন খান বলেন, শুধু নির্বাচনের ঘোষণা নয়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় বিএনপি। সেইসাথে নির্বাচনের জন্য সবধরণের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা।
সমাবেশ শেষে বিএনপির জেলা ও মহানগরের নেতাকর্মীদের অংশগ্রহণে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।