Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

সোবহানীঘাট ০৯ বস্তায়  ভদকাসহ একটি পিকআপ আটক করেন ট্রাফিক পুলিশ

📅 10 August 2025, 10:41 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সোবহানীঘাট ০৯ বস্তায়  ভদকাসহ একটি পিকআপ আটক করেন ট্রাফিক পুলিশ
সিলেটে সোবহানীঘাট ০৯ (নয়) বস্তায় ১৯০ বোতল হুইস্কি ও ১৮ বোতল ভদকাসহ একটি পিকআপ আটক করেন ট্রাফিক পুলিশ।

গতকাল শনিবার ০৯/০৮/২০২৫ খ্রিঃ রাত আনুমানিক ৮:৩০ ঘটিকায় সোবহানীঘাট পয়েন্টে ট্রাফিক ডিউটিকা‌লে সার্জেন্ট জাহিদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ট্রাফিক নিয়ন্ত্রণকালে সন্দেহ জনক একটি পিকআপ গাড়ি সিগন্যাল দেন। সিগনাল দেওয়ার পর উক্ত পিকআপ চালক গাড়ি ফেলে দৌড়ে পালিয়ে যায়।

তাৎক্ষণিক পয়েন্টে ডিউটিরত সার্জেন্ট জাহিদ হোসেন এগিয়ে এসে পিকআপটি তল্লাশি করে ০৯ (নয়) বস্তা ভারতীয় মদ সহ পিকআপটি আটক করেন। বস্তা গণনা করে প্রতিটি ৩৭৫ মিলির ১৯০ বোতল হুইস্কি ও ১৮ বোতল ভদকা উদ্ধার করা হয়। পরবর্তী‌তে উদ্ধারকৃত পিকআপসহ মদ জব্দ তালিকা করে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]