Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

সিলেটের সাদাপাথর লুটপাট: পর্যটন কেন্দ্র গুলো এ যেনো মরুভূমির মত পরিনত হয়েছে

📅 12 August 2025, 03:18 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিলেটের সাদাপাথর লুটপাট: পর্যটন কেন্দ্র গুলো এ যেনো মরুভূমির মত পরিনত হয়েছে
নিজস্ব প্রতিনিধি: সিলেটের সাদাপাথর হচ্ছে  দর্শনীয় স্থানগুলোর মধ্যে ভ্রমণপিপাসু মানুষের পছন্দের শীর্ষে রয়েছে ভোলাগঞ্জ সাদাপাথর একমাত্র পর্যটনকেন্দ্র । তবো প্রশাসনের নাকের ডগায় গত এক বছরে ভয়াবহ লুটপাটে মরুভূমিতে পরিণত হয়েছে সিলেটের সাদাপাথর পর্যটন কেন্দ্র গুলো,এ যেনো মরুভূমির মত পরিনত হয়েছে যা দেখার মত কেউ নেই।
এক বছরে এখান থেকে  লুট হয়েছে প্রায় সব সাদা পাথর। উপরের পাথর লুটের পর এখন গর্ত করে পাথর উত্তোলনের কাজ চলছে,কেউ বাধা দিলে তার আর রক্ষা নেই। গেল বছরের ৫ আগস্টের পর থেকে বিরামহীনভাবে চলছে এই লুট-পাট। পরিবেশকর্মী ও স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের অভিযোগ, আগে যত দূর চোখ যেত, দেখা যেত সাদা পাথরের বিছানা কিন্তু সেখানে এখন ধু-ধু বালুচর। তাদের ভাষ্যমতে, এক বছরে ১ কোটি ৫০ লাখ ঘণফুট পাথর লুট হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ২০০ কোটি টাকার অধিক।
সাদাপাথর প্রাকৃতিকভাবে সৃষ্ট একটি পর্যটনকেন্দ্র। ২০১৭ সালে পাহাড়ি ঢলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথরমহালের ধলাই নদের উৎসমুখে পাঁচ একর জায়গাজুড়ে জমা হয় পাথর। ঢলের তোড়ে সেখানে সর্বশেষ ১৯৯০ সালে একবার পাথর জমা হয়েছিল। সেসব পাথরকে ‘ধলাসোনা’ বলে অভিহিত করা হয়। তবে পাহাড়ি ঢলের পর লুটপাটে সেসব পাথর নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। ঠিক ২৭ বছরের মাথায় ফের পাথর জমা হওয়ায় উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের পাহারায় সংরক্ষিত হয়। ওই বছর থেকে পুরো এলাকাটি প্রাকৃতিক পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিতি পায়। এ ভাবে চলতে থাকলে সাদাপাথর যে পর্যটনকেন্দ্র ছিলো এখানে তা এ সিলেটের মানচিত্রে হারিয়ে যাবে, এতে এখানে পর্যটনকেন্দ্র যারা ব্যবসায় করে আসছে সে সব বন্ধ হয়ে যাবে,আর বেকারত্ব বেড়ে যাবে এবং পর্যটনকেন্দ্র হারিয়ে যাবে চিরতরে।।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]