Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

ইউএস ওপেনের মূল পর্বের পর্দা উঠছে আজ

📅 24 August 2025, 03:54 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ইউএস ওপেনের মূল পর্বের পর্দা উঠছে আজ
স্পোর্টস ডেস্ক: বছরের শেষ গ্র্যান্ডস্লাম ইউএস ওপেনের মূল পর্ব শুরু হচ্ছে আজ রোববার (২৪ আগস্ট)। বাংলাদেশ সময় রাত ৯টায় নিউ ইয়র্কে শুরু হবে টেনিসের এ মহোৎসব। কোর্টের লড়াই শুরুর আগে অবশ্য এবারের ইউএস ওপেন প্রাইজমানির দিক দিয়ে গড়েছে নতুন রেকর্ড। এটিই জানান দিচ্ছে এবারের প্রতিযোগিতা কতটা হাইভোল্টেজ হতে যাচ্ছে। এবারের পুরো আসরের প্রাইজমানি ঘোষণা করা হয়েছে ৯ কোটি মার্কিন ডলার; যা কোনো গ্র্যান্ডস্লামের মধ্যে সর্বোচ্চ। গতবছর প্রাইজমানি ছিল সাড়ে সাত কোটি ডলার।
২০২৪ সালে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন প্রাইজমানি ছিল ৩৬ লাখ ডলার। এবার তা ৫০ লাখ ডলার করা হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর শেষ হবে এবারের আসর।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]