Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

নুরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

📅 02 September 2025, 03:40 PM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
নুরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে তিনি ঢামেক হাসপাতালে যান। এ সময় তিনি তার শারীরিক ও চিকিৎসার খোঁজখবর নেন। এর আগে, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। দু’পক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ অনেকে আহত হন।
অন্যদিকে, দুর্বৃত্তের হামলায় আহত হয়ে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি লুৎফর রহমানকেও দেখতে গিয়েছেন বিএনপি মহাসচিব।
এর আগে, গতকাল সোমবার রাতে জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমানকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তাকে তাৎক্ষণিকভাবে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]