Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

সিলেটের আবাসিক হোটেল মালিকদের সাথে এসএমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

📅 15 September 2025, 05:14 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিলেটের আবাসিক হোটেল মালিকদের সাথে এসএমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
 সিলেটের আবাসিক হোটেল মালিকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন নবনিযুক্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।   শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ লাইন্স হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, নগরীর আইনশৃঙ্খলা রক্ষা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হোটেল ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সভায় উপস্থিত হোটেল মালিকরা তাদের নানা সমস্যা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী তাদের সকল সমস্যার সমাধানে আশ্বাস দিয়ে বলেন, “সামান্য লাভের আশায় অপরাধীদের আশ্রয় দেবেন না। আইন মেনে ব্যবসা পরিচালনা করলে শহরের পরিবেশ সুন্দর থাকবে এবং হোটেল শিল্প আরও সমৃদ্ধ হবে।”   তিনি প্রতিটি হোটেলে কার্যকর সিসিটিভি ক্যামেরা স্থাপন, বর্ডারদের পরিচয় যাচাই, এনআইডি বা জন্মনিবন্ধন ছাড়া রুম বরাদ্দ না দেওয়া, প্রয়োজনে পুলিশ ক্লিয়ারেন্স নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে প্রতিটি হোটেলে অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন ও তার নিয়মিত পরীক্ষা করার পরামর্শ দেন।   পুলিশ কমিশনার বলেন, সিলেটের কিছু হোটেলে অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ড চলছে, যা তরুণ প্রজন্মকে বিপথগামী করছে এবং শহরের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এসব কার্যকলাপ বন্ধে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।   এ সময় তিনি একটি আধুনিক মোবাইল অ্যাপস ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। অ্যাপসের মাধ্যমে বর্ডাররা রেজিস্ট্রেশন করে আগেভাগেই হোটেল বুকিং করতে পারবে, যা হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার পাশাপাশি নিরাপত্তা নেটওয়ার্কের আওতায় আনবে। একই সঙ্গে ‘জিনিয়া অ্যাপস’-এর গুরুত্ব উল্লেখ করে তিনি জানান, নগরবাসী যেকোনো বিপদের সময় এক ক্লিকেই পুলিশের সাহায্য চাইতে পারবেন।
তিনি আরও বলেন, “সিলেট একটি পবিত্র ও পর্যটননির্ভর শহর। এখানে আগত পর্যটকরা অনেক সময় গাড়ি ভাড়া, চুরি বা ছিনতাইয়ের মতো সমস্যায় পড়েন। হোটেল মালিকরা যদি তাদের অতিথিদের সঠিকভাবে সহযোগিতা করেন, তবে পর্যটকেরা নিরাপদে ভ্রমণ করতে পারবেন এবং হোটেল ব্যবসাও লাভবান হবে। নিরাপদ ও সুন্দর শহর গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।”   সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আবাসিক হোটেল মালিকরা উপস্থিত ছিলেন।প্রেস রিলিজ
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]