Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

অবশেষে লালাবাজার ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ

📅 17 September 2025, 10:01 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
অবশেষে লালাবাজার ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
দীর্ঘ সূত্রিতার পর পরিষদের কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্য  দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.তোয়াজিদুল হক তুহিন-এর ‘অনুপস্থিতি’র কারণে এ ইউপি-তে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। গত ১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এক অফিস আদেশে সিলেট জেলা প্রশাসক (ডিসি) মো. সারোয়ার আলম লালাবাজারে প্রশাসক নিয়োগ দেন। অফিস আদেশে উল্লেখ- ‘স্থানীয় সরকার বিভাগের ১৯/০৮/২০২৪ তারিখের ৪৬.০০.০০০০.০০০.০১৭,৯৯.০০৪৪.২২-৬৮৪ নম্বর পরিপত্র ও দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসাররের ২১/০৮/২০২৫ তারিখের ০৫.৪৬,৯১৩১,০০০,৪১,০৩৯,২০১৮.৮৩১ নম্বরপত্রের পরিপ্রেক্ষিতে ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে সার্বিক কাজ পরিচালনা ও জনসেবা অব্যাহত রাখার জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের ভেটেরিনারি সার্জন সাহাব উদ্দিন মুন্নাকে ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো। নিযুক্ত কর্মকর্তা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই ইউনিয়ন পরিষদে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করবেন।’ প্রশাসক নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ঊর্মি রায়। বুধবার পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন মুন্না প্রথম কার্যদিবস পালনকালে তিনি পরিষদের সদস্যসহ কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন এবং দায়িত্ব পালন কালীন সময়ে সকলের সহযোগিতা কামনা করেন। এদিকে পরিষদে প্রশাসক নিয়োগ ও দায়িত্ব গ্রহণ করায় ভুক্তভোগী ইউনিয়নবাসীর মধ্যে প্রানচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিজ্ঞপ্তি
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]