Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

সিলেটের কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার

📅 20 September 2025, 02:07 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিলেটের কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় বিদেশি মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, সিলেট-এর সরাসরি তত্ত্বাবধানে গোপন তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় একটি বিশেষ রেইডিং দল গঠন করা হয়। উপ-পরিদর্শক মো: মামুনার রশিদের নেতৃত্বে পরিচালিত অভিযানে অধিদপ্তরের বিভাগীয় স্টাফরাও অংশ নেন। অভিযানে কোম্পানীগঞ্জ থানাধীন কোম্পানীগঞ্জ গ্রামস্থ তুয়াব আলী (৪৫)-এর নিজ বসতঘরে তল্লাশি চালিয়ে ৮০০ বোতল ভারতীয় বিদেশি মদ জব্দ করা হয়, যার মোট পরিমাণ ২৮২.৮৪ লিটার এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৭,৫৬,০০০ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোম্পানীগঞ্জ থানায় উপ-পরিদর্শক মো: মামুনার রশিদ বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। অভিযানের বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। মাদকবিরোধী অভিযানে অধিদপ্তরের এমন পদক্ষেপ স্থানীয়দের মধ্যে স্বস্তি এনেছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]