দূর্গাপুজা উপলক্ষে জালালাবাদ থানা ঐক্য পরিষদ ও পূজা পরিষদের উদ্যোগে নতুন কাপড় উপহার প্রদান
📅 30 September 2025, 03:08 PM |
👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের জালালাবাদ থানা শাখার উদ্যোগে সোমবার মহাসপ্তমী দিনে বিভিন্ন পুজা মন্ডপে নতুন কাপড় উপহার প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এড. মৃত্যুঞ্জয় ধর ভোলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সদস্য সুব্রত দেব, মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ, মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও ঐক্য পরিষদ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, জালালাবাদ থানা পুজা উদযাপন পরিষদের আহ্বায়ক অরবিন্দু দাস, সদস্য সচিব স্বপন কুমার দাস, আহ্বায়ক কমিটির সদস্য জীবন কৃষ্ণ গোষাম্মী, জালালাবাদ থানা ঐক্য পরিষদের সভাপতি সঞ্চয় পাল, সাধারণ সম্পাদক অপরেস দাস অপু প্রমুখ।