Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

‘সিলেট ওয়ায়েজীন পরিষদ’র সিরাতুন্নবি মহাসম্মেলন যে ৩ দিন "প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা"

📅 07 October 2025, 02:57 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
‘সিলেট ওয়ায়েজীন পরিষদ’র সিরাতুন্নবি মহাসম্মেলন যে ৩ দিন "প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা"
‘সিলেট ওয়ায়েজীন পরিষদ’র উদ্যোগে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামী ১৭, ১৮ ও ১৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিতব্য এ মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিদেশি মেহমান হিসেবে আলোচনা করবেন ভাতের দারুল উলুম দেওবন্দ মাদরাসার সিনিয়র মুফতি আল্লামা মুজ্জাম্মিল হক বাদায়োনী ও ভারতের দারুল উলুম যাকারিয়্যাহ দেওবন্দের শাইখুল হাদিস মুফতি হোসাইন আহমদ পালনপুরী। এছাড়া দেশের বরেণ্য আলেমরা বিষয়ভিত্তিক নসিহত পেশ করবেন। প্রতিদিন দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত আলোচনা অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলনটি সফলের লক্ষ্যে বাস্তবায়ন কমিটি ইতোমধ্যে একাধিক প্রস্তুতি সভা করেছে। যথাযথ সময়ের মধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]