এনসিপি জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির শ্রমিক উইং সংগঠক নির্বাচিত হলেন শিব্বির আহমদ
📅 21 October 2025, 06:45 PM |
👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির শ্রমিক উইং সংগঠক নির্বাচিত হয়েছেন সিলেটের জকিগঞ্জের কৃতিসন্তান, আগামী সংসদ সদস্য নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সম্ভাব্য সদস্য প্রার্থী শিব্বির আহমদ।
মঙ্গলবার (২১ আগস্ট) এক শুভেচ্ছা বার্তায় তিনি এনসিপি জাতীয় শ্রমিক শক্তির সভাপতি ও সদস্য সচিবসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ দায়িত্ব তাঁর জীবনের একটি বড় অর্জন। সংগঠনের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রতিদান হিসেবে শ্রমিক অধিকার ও জনকল্যাণে নিজেকে নিবেদিত রাখবো। তিনি আরও বলেন, দেশের শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কাজ করাই তাঁর অঙ্গীকার। এনসিপির নীতি ও আদর্শ বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে শ্রমিক শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।