Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শনিবার, 10 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

নানিয়ারচর জোনের তত্ত্বাবধানে বাকছড়ি ও জাহানাতলীতে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ অনু‌ষ্ঠিত

📅 22 October 2025, 06:01 PM | 👁️ পঠিত: 19 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
নানিয়ারচর জোনের তত্ত্বাবধানে বাকছড়ি ও জাহানাতলীতে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ অনু‌ষ্ঠিত
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : নানিয়ারচর, রাঙ্গামাটি পার্বত‌্য জেলায় ২২ অক্টোবর ২০২৫, বুধবার, নানিয়ারচর সেনা জোন (১৭ই বেঙ্গল) এর সার্বিক তত্ত্বাবধানে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় অত্র জোনের বাকছড়ি আর্মি ক্যাম্পের আওতাধীন জাহানাতলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচির অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। নানিয়ারচর জোনের বাকছড়ি ও জাহানাতলী এলাকার নারী, পুরুষ, শিশু-কিশোর এবং বৃদ্ধ জনসাধারণ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণের জন্য উক্ত কর্মসূচিতে যোগদান করে। নানিয়ারচর সেনা জোনের মেডিক্যাল অফিসার বিএ-১০২৬৯৪ ক্যাপ্টেন আশিকুজ্জামান কর্তৃক সর্বমোট ৮৭ জন জনসাধারণকে বিভিন্ন ধরণের রোগের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ঔষধ বিতরণ করা হয়। বাংলা‌দেশ সেনাবাহিনী মান‌বিক কার্যক্রম হি‌সে‌বে নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত জনকল্যাণমূলক কার্যক্রমকে স্থানীয় সর্বস্ত‌রের জনসাধারণ সেনাবাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য অত্র এলাকার মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর মান‌বিক নিঃস্বার্থ এই সহযোগীতায় অত্যন্ত আনন্দিত। বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন কর্তৃক অত্র এলাকার জনসাধারণের কল্যাণের জন্য বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে ব‌লে জানান।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]