Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ল

📅 17 July 2018, 08:50 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ল
নিউজ ডেস্ক:: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে। জামিনের মেয়াদ আগামী ২৪ জুলাই পর্যন্ত বাড়ানোর আদেশ দিয়েছে আদালত। ১৭ জুলাই, মঙ্গলবার এ বিষয়ে আবেদনের শুনানি করে ঢাকার বকশিবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ আদেশ দেন। মামলাটির যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য ছিল মঙ্গলবার। কিন্তু খালেদা জিয়া কারাগারে অসুস্থ থাকায় তাকে আদালতে উপস্থিত করানো যায়নি বলে আদালতকে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এরপর আদালতে খালেদা জিয়ার আইনজীবীরা জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করলে আদালত এ আদেশ দেয়। খালেদা জিয়ার আইনজীবী আমিনুল ইসলাম বলেন, ‘আমরা আদালতে ম্যাডামের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছিলাম। শুনানি করে আদালত জামিনের মেয়াদ এক্সটেনশন করেছে (জামিনের মেয়াদ বাড়িয়েছে)। কারা কর্তৃপক্ষ আদালতকে জানায় ম্যাডাম (খালেদা জিয়া) অসুস্থ। পরে আদালত ২৪ জুলাই পর্যন্ত মেয়াদ বাড়ানোর আদেশ দেন।’ এ মামলায় মোট আসামি চারজন। খালেদা জিয়া বাদে অপর তিন আসামি হলেন- হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। এ মামলায় সাক্ষী দিয়েছেন মোট ৩২ জন। ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। এ ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ আনা হয়।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]