Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

সাংবাদিক শামির মাহমুদ এর ভাই জগন্নাথপুরের সালিশ ব্যক্তিত্ব কিম্মত আলীর ইন্তেকাল

📅 12 November 2025, 01:20 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সাংবাদিক শামির মাহমুদ এর ভাই জগন্নাথপুরের সালিশ ব্যক্তিত্ব কিম্মত আলীর ইন্তেকাল
সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক শামির মাহমুদ এর ভাই। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মো. কিম্মত আলী (৫৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার বিকেল ৩ টা ২০ মিনিটে তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ক্যান্সারে রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি যুক্তরাজ্য প্রবাসী স্ত্রীসহ ভাইবোন, ভাতিজা-ভাতিজি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জগন্নাথপুর উপজেলার ২নং পাটলী ইউনিয়নের মইজপুর গ্রামের মরহুম মনছব উল্লাহর ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন। বুধবার দুপুর ১১টায় নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]