Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 27 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন মামুন চৌধুরী

📅 12 November 2025, 06:08 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন মামুন চৌধুরী
মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের উত্তর রাঙ্গা মালিয়া গ্রামের সন্তান মামুন চৌধুরী হলেন ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা। সংগঠনটির পক্ষ থেকে এই নিয়োগকে একটি সময়োপযোগী ও ইতিবাচক সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। মামুন চৌধুরী অস্ট্রিয়া প্রবাসী তবে বিদেশে অবস্থান করলেও তিনি সবসময় নিজের শেকড়ের সঙ্গে যুক্ত থেকেছেন। শৈশব থেকেই তিনি বিভিন্ন ছোট-বড় সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। মানবকল্যাণ ও সমাজ উন্নয়নে তাঁর আন্তরিকতা এবং আত্মনিবেদন তাকে এলাকায় একজন আস্থাভাজন ও উদ্যমী সামাজিক কর্মী হিসেবে পরিচিত করেছে। প্রবাস জীবনে থেকেও তিনি নিজ এলাকার উন্নয়নমূলক কাজে সহযোগিতা করছেন এবং নানা সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে কাজ করছেন। বিশেষ করে শিক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও তরুণ প্রজন্মকে সামাজিক কাজে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে তাঁর অবদান প্রশংসনীয়। ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবাল জানিয়েছেন, সংগঠনের বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রম বাস্তবায়নে মামুন চৌধুরীর অভিজ্ঞতা, আন্তরিকতা ও সামাজিক দায়বদ্ধতা সংগঠনটিকে আরও শক্তিশালী করবে। এলাকার মানুষ, ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সভাপতি সাইয়্যেদুল বাশার ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর এই নতুন দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতের জন্য তাঁকে শুভকামনা জানিয়েছেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]