Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

সাংবাদিক আনিস রহমানের মায়ের মৃত্যুতে বিএমজেএ সিলেটের শোক

📅 27 December 2025, 01:08 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সাংবাদিক আনিস রহমানের মায়ের মৃত্যুতে বিএমজেএ সিলেটের শোক
এনটিভি সিলেট অফিসের স্টাফ ক্যামেরাপারসন ও সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আনিস রহমানের মা রাশিদা বেগম (৯০) মাতৃবিয়োগে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ। শুক্রবার (২৬ ডিসেম্বর) এক শোকবার্তায় এসোসিয়েশনের সভাপতি মোহিদ হোসেন ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম আনিস রহমানের মায়ের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি ২৬ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টায় নেত্রকোনার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। মরহুমা রাশিদা বেগম চার ছেলে ও এক মেয়ের জননী।-বিজ্ঞপ্তি
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]