Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

সিলেটে উদ্যোক্তাদের নিয়ে মাশরুম চাষ প্রশিক্ষন কর্মশালা

📅 28 December 2025, 02:03 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিলেটে উদ্যোক্তাদের নিয়ে মাশরুম চাষ প্রশিক্ষন কর্মশালা
শহরের চৌকিদেখিস্থ আনোয়ারা-মতিন একাডেমীতে এন্ট্রাপ্রেনার্স ডেভেলপমেন্ট সেন্টারের উদ্যোগে এবং এডুকেশন ফর চেঞ্জ অর্গানাইজেশন ও উইমেন ফর উইমেন রাইটস এর পার্টনারশিপের মাধ্যমে ২৬-২৭ ডিসেম্বর'২৫ শুক্র-শনিবার দুইদিন ব্যাপী মাশরুম প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এতে উপস্থিত ছিলেন সিলেট বিসিকের ডিজি সোহেল হাওলাদার,  এডুকেশন ফর চেঞ্জ অর্গানাইজেশনের ভাইস-চেয়াারম্যান ডাঃ মোশারফ হোসেন,আকবেট এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ আসাদুজ্জামান সায়েম, উইমেন ফর উইমেন রাইটস এর সভাপতি সামিয়া বেগম চৌধুরী, গাজী জিনাত আফজা, আমাতা মাসুমা, সৈয়দা নাঈমা খানম। প্রশিক্ষক হিসেবে রয়েছেন রাজু আহমেদ ও মোমিনুল ইসলাম।
বক্তারা বলেন যেকোনো উদ্যোক্তা সফলভাবে মাশররুম চাষের মাধ্যমে নিজেদের ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। সেই সাথে অল্প পুঁজি ও স্বল্প জায়গায়  সহজেই স্বাবলম্বী হতে পারেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে মাশরুম চাষের আধুনিক পদ্ধতি, উৎপাদন কৌশল, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। তারা প্র্রশিক্ষণার্থীদের মাশরুম চাষের বিভিন্ন বাস্তবধর্মী দিক নিয়ে বিস্তাারিত আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট ও মাশরুম স্পন বিতরণ করা হয়।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]