Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 11 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

‘ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব বাণিজ্যে পড়বে না’

📅 06 January 2026, 02:37 PM | 👁️ পঠিত: 16 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
‘ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব বাণিজ্যে পড়বে না’
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  ভারত ও বাংলাদেশের মধ্যকার চলমান রাজনৈতিক টানাপোড়েনের কোনো প্রভাব দেশের অর্থ-বাণিজ্যে পড়বে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি এ মন্তব্য করেন।
অর্থ উপদেষ্টা বলেন, ক্রিকেটার মোস্তাফিজকে নিয়ে যেটি ঘটেছে, তা দুঃখজনক। এমন বিষয়ের শুরুটা কিন্তু আমরা করিনি। তবে ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের কোনো প্রভাব দেশের অর্থ-বাণিজ্যে পড়বে না। অর্থ উপদেষ্টা মনে করেন, দুই দেশের বসেই রাজনৈতিক ঝামেলার বিষয়টির মীমাংসা করতে হবে। তিনি জানান, বর্তমান টানাপোড়েন দুদেশের রাজনৈতিক বা অর্থনৈতিক সম্পর্ক নষ্ট করবে না।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]